স্মার্টফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে সমান তালে বাড়ছে স্মার্টফোন চোরের
সংখ্যাও। আপনার প্রিয় এবং মূল্যবান স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে
গেলে আপনার সমস্যা বা কষ্টের অন্ত থাকে না। কিন্তু আপনার ডিভাইসে যদি
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্ভিসটি চালু করা থাকে তাহলে আপনি আপনার
হারানো ডিভাইসটি লক করে বা ডাটা মুছে দিতে পারবেন। এতে ডিভাইসের ডাটা চোরের
হাতে পড়া থেকে রক্ষা করতে পারবেন।
Ring-আপনার ডিভাইসটি পাঁচ মিনিটের জন্য ফুল ভলিউম এ রিং হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ডিভাইস যদি সাইলেন্ট করা থাকে তাহলে কি হবে?? এই প্রশ্নের উত্তর হল ডিভাইস সাইলেন্ট অথবা ভাইব্রেশনে দেয়া থাকলেও রিং হবে।
